স্বাগতম প্রিমিয়ার মডেল স্কুলে! জ্ঞান, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও আনন্দঘন শিখন পদ্ধতির সমন্বয়ে একটি আদর্শ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রিমিয়ার মডেল স্কুল, কুমিল্লা ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
“শিক্ষার মাধ্যমে মুক্তি — A modern primary education focused on knowledge, character, creativity and communication.”
আমাদের মূল লক্ষ্য ও শিক্ষাদর্শ (Vision & Philosophy)
“জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও সৃজনশীলতার সমন্বয়ে একজন আত্মবিশ্বাসী ও মানবিক শিক্ষার্থী গড়ে তোলা — শুধু ভালো ফলাফল নয়, একজন শিক্ষার্থীকে জ্ঞানী, দক্ষ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
আমাদের ৫টি শিক্ষাদর্শ স্তম্ভ
- জ্ঞান: ভিত্তি মজবুত করার জন্য বিষয়ভিত্তিক গভীর শিক্ষার উপর গুরুত্ব।
- ভাষা: বাংলা ও ইংরেজি ভাষায় সঠিক উচ্চারণ (Phonetics & Phonology), যোগাযোগ ও সাবলীল প্রকাশভঙ্গির উন্নয়ন।
- সৃজনশীলতা: শিক্ষার্থীদের চিন্তা, কল্পনা ও সমস্যা সমাধানের (Problem Solving) দক্ষতা বিকাশ।
- নৈতিকতা: সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের নিয়মিত চর্চা।
- সহশিক্ষা কার্যক্রম: পাঠ্যবইয়ের পাশাপাশি Co-curricular Activities-এর মাধ্যমে বাস্তবভিত্তিক শেখার অপার সুযোগ।
কেন প্রিমিয়ার মডেল স্কুল ব্যতিক্রম?
- সহী-শুদ্ধ আল-কোরআন শিক্ষা: প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত আরবীয় শিক্ষক দ্বারা আধুনিক পদ্ধতিতে সহী-শুদ্ধভাবে আল-কোরআন শিক্ষা নিশ্চিতকরণ।
- তৃতীয় ভাষা হিসেবে জাপানিজ (Japanese Language): বৈশ্বিক যোগাযোগে এগিয়ে রাখতে প্রাথমিক স্তর থেকেই জাপানি ভাষা শিক্ষার বিশেষ ব্যবস্থা।
- আধুনিক CLT ও Phonetics-ভিত্তিক ইংরেজি: শুধুমাত্র প্রচলিত Translation পদ্ধতিতে না পড়িয়ে Communicative Language Teaching (CLT) এবং Phonetics/Phonology ভিত্তিক পাঠদান।
- সাপ্তাহিক Bagless Day: প্রতি সপ্তাহে একদিন আনন্দঘন সহশিক্ষা, প্রজেক্ট ওয়ার্ক ও সৃজনশীলতার জন্য ব্যাগহীন দিবস পালন।
- Feedback Class সিস্টেম: শিক্ষকদের টপিক-ভিত্তিক পাঠদান ও শিক্ষার্থীদের অগ্রগতির নিয়মিত মান যাচাই।
- ক্লাসেই পাঠ সম্পন্ন করার পরিকল্পনা: বিদ্যালয়ের নির্দিষ্ট শ্রেণিকার্যক্রমের মধ্যেই নিয়মিত পাঠ সম্পন্ন করার সুপরিকল্পিত ব্যবস্থা, যাতে অভিভাবকদের বাসায় অতিরিক্ত চিন্তা করতে না হয়।
ক্যাম্পাস ও আধুনিক সুযোগ-সুবিধা
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র ঝাউতলায় অবস্থিত আমাদের মনোরম, নিরাপদ ও শিশুবান্ধব ক্যাম্পাসে রয়েছে:
- মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার কর্নার: প্রজেক্টর ও অডিও-ভিজ্যুয়াল ডিসপ্লে সম্বলিত আধুনিক শ্রেণি।
- নিরাপত্তা ও সিসিটিভি নজরদারি: সার্বক্ষণিক সিসিটিভি ও নির্ভরযোগ্য নিরাপত্তা প্রহরী।
- লাইব্রেরি ও শিশুতোষ প্লে-জোন: গল্পের বই, রঙিন ছবি ও আনন্দময় খেলাধুলার পরিবেশ।
- শব্দহীন পরিবেশ ও বিদ্যুৎ ব্যাকআপ: সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জেনারেটর ব্যাকআপ।
